মাওবাদীদের নাম করে ফোনে হুমকি দিয়ে টাকা তোলার অভিযোগে লালগড়ে গ্রেফতার আরও এক

অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ১৯ জুলাই: মাওবাদীদের নাম করে ফোনে হুমকি দিয়ে টাকা তোলার অভিযোগে মঙ্গলবার এক জনকে গ্রেফতার করল লালগড় থানার পুলিশ। ধৃতের নাম লক্ষ্মীকান্ত মাহাতো। তার বিরুদ্ধে অভিযোগ মাওবাদীদের নাম করে হুমকি দিয়ে মানুষকে ভয় দেখিয়ে টাকা তুলতো।

এর আগেও লালগড় থানার পুলিশ এই বিষয়ে দুইজনকে গ্রেপ্তার করেছিল এই। তাদের হেপাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করেই হদিশ পায় লক্ষ্মীকান্ত মাহাতোর। তদন্তে পুলিশ কয়েকজনের কাছ থেকে তারা টাকা তুলেছে বলেও পুলিশের কাছে অভিযোগ জমা পড়ে। লালগড় থানার পুলিশ সেই অভিযোগ খতিয়ে দেখে প্রথমে দু’জনকে পিডরাকুলি থেকে শনিবার গ্রেফতার করে এবং তাদের কাছ থেকে নগদ ৫ হাজার টাকা উদ্ধার করে।

শনিবার পরিমল মাহাতো ও সাধন মাহাতোকে লালগড় থানার পুলিশ ঝাড়গ্রাম আদালতে তোলেন। আদালত তাদের চারদিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেয়। লালগড় থানার পুলিশ ওই দু’জনকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। এছাড়াও তাদের সঙ্গে আর কারা জড়িত রয়েছে তা জানার চেষ্টা করলে ওই ঘটনায় আরেক জনের হদিশ মেলে। তাকে গ্রেপ্তার করে মঙ্গলবার আদালতে পেশ করলে বিচারক ৩ দিন পুলিশ হেপাজতের নির্দেশ দেন। আর এই ঘটনাকে কেন্দ্র করে লালগড় থানার পিন্ডরাকুলি এলাকায় আবারো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

এর আগেও বিনপুর পুলিশ মাওবাদীদের নাম করে চিঠি ও ভুয়ো পোষ্টার কান্ডে ৯ জনকে গ্রেপ্তার করেছে। ঘটনার মাষ্টার মাইনের খোঁজ করছে। তার মধ্য আবার নতুন করে মাওবাদীদের নামে ফোনে হুমকি দিয়ে নতুন করে টাকা চাওয়ায় তা পুলিশের কাছে নতুন করে মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *