অবৈধভাবে কচ্ছপ বাড়িতে রাখার দায়ে হরিণঘাটায় গ্রেপ্তার এক

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১৫ ফেব্রুয়ারি: নদিয়ার হরিণঘাটা থানা এলাকায় দুটি বাড়ি থেকে উদ্ধার হয় প্রায় ১০০ টি কচ্ছপ। জানা যায়, নদিয়ার হরিণঘাটার কাষ্টডাঙ্গা-১, গ্রাম পঞ্চায়েতের করমচাবেলিয়া গ্রামে দুটি বাড়ির শৌচাগার ও রান্নাঘরের চৌকির নিচে বস্তার ভিতর থেকে উদ্ধার করা হয় এই কচ্ছপগুলো। এই ঘটনায় একজনকে গ্রেফতার করে হরিণঘাটা থানার পুলিশ।

হরিণঘাটা ব্লকের এই এলাকার পাশেই রয়েছে বনগাঁ- বাংলাদেশ সীমান্ত। তবে কি কারণে এই কচ্ছপগুলো মজুদ রেখেছিল তা জানতে তদন্ত শুরু করেছে প্রশাসন। এছাড়াও প্রশাসনের পক্ষ থেকে ওই এলাকায় নজরদারি চালানো হচ্ছে বলেও জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *