আবারও খড়্গপুর আইআইটিতে ছাত্রের রহস্য মৃত্যু ঘিরে চাঞ্চল্য

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৩ জুন: আবারও খড়্গপুর আইআইটিতে ছাত্রের রহস্য মৃত্যু। ঘটনাটি ঘটেছে খড়্গপুর আইআইটির ছাত্রাবাসে। বার বার আইআইটির ছাত্রাবাসের ভেতর কিভাবে ছাত্রর মৃত্যু ঘটছে তা বিয়ে উঠেছে প্রশ্ন?

ভিন রাজ্যের এক ছাত্রের খড়্গপুর আইআইটির ছাত্রাবাসে রহস্য মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়ালো। জানাগেছে, খড়্গপুর আইআইটিতে ১ বছরের জন্য ইন্টার্নশিপে আসা সূর্য দীপেন জি.এস নামে বছর ২২ এর ওই ছাত্র কেরলের তিরুয়ানন্তপুরমের বাসিন্দা। ঐ ছাত্র গত ২০-২২ দিন ধরে আইআইটির আর. কে হলে ছিলেন। হঠাৎ করে বুধবার রাতে রুমের মধ্যেই অসুস্থ বোধ করেন। তার রুমমেটদের সহযোগিতায় সূর্য দীপেনকে আইআইটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। বিকেল ৪টে নাগাদ ছাত্রের মৃতদেহ মেদিনীপুর মেডিক্যালে আনা হয় ময়নাতদন্তের জন্য।

এদিকে ফইজানের মৃত্যুকে ঘিরে যখন তোলপাড় আইআইটি, তখন এই ছাত্রের রহস্য মৃত্যুকে ঘিরে ফের প্রশ্নের মুখে খড়্গপুরের এই শিক্ষা প্রতিষ্ঠান। শুক্রবার সকালে সূর্য দীপেনের দেহের ময়নাতদন্ত সম্পূর্ণ হয়। ছাত্রটির মৃতদেহ মেদিনীপুর মেডিকেল কলেজের মর্গে রাখা রয়েছে। তার পরিবারের লোকজন আসলে তাদের হাতে তুলে দেওয়া হবে হাসপাতাল সূত্রে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *