আবারও বোমা উদ্ধার ময়নায়, জ্বললো আগুন, ভাঙ্গচুর বাড়ি, থমথমে এলাকা

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর: আবারও বোমা উদ্ধার হল ময়নায়। জ্বললো আগুন, ভাঙ্গচুর করা হলো বাড়ি। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

ময়না থানা এলাকার গোড়ামাহাল এলাকায় উদ্ধার হয় তিনটি তাজা বোমা। নিহত বিজেপির বুথ সভাপতি বিজয়কৃষ্ণ ভুঁইঞার বাড়ির পাশের পুকুর পাড়ে বোমাগুলি দেখতে পাওয়া যায়। তৃণমূল দুষ্কৃতীরা বোমাগুলি মজুত করেছে বলে অভিযোগ বিজেপির। পাল্টা গোড়ামাহাল গ্রামে তৃণমূল কর্মীদের বাড়ি ভাঙ্গচুর করে বিজেপি বলে স্থানীয় তৃণমূল নেতৃতত্বের অভিযোগ। তৃণমূলের এক নেতার বাড়ি ভাঙ্গচুর করে তার বাইক জ্বালিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।

যদিও বিজেপির দাবি, সাজানো ঘটনা তৃণমূলের। পুলিশ বোমাগুলিকে উদ্ধার করেছে। এলাকায় রয়েছে পুলিশ পিকেট। কবে এলাকায় ফিরবে শান্তি তার চিন্তায় দিন কাটছে এলাকার মানুষের।

কয়েকদিন আগে বিজেপির বুথ সভাপতি বিজয়কৃষ্ণ ভুঁইঞাকে অপহরণ করে খুন করা হয়। সেই ঘটনাকে নিয়ে রাজনীতি উত্তাল হওয়ার পর আবার বোমা উদ্ধার, আগ্নি সংযোগ ও বাড়ি ভাঙ্গচুরের ঘটনায় নতুন করে অশান্তির সৃষ্টি হয়েছে। শনিবার সকাল থেকে আবার থমথমে হয়ে রয়েছে ময়নার গোড়ামাহাল এলাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *