আমাদের ভারত, দক্ষিণ ২৪ পরগণা, ৩ জানুয়ারি: মেলা শুরুর আগে গঙ্গাসাগরে যাওয়ার পথে মৃত্যু হল এক পুণ্যার্থীর। মঙ্গলবার সন্ধে সাতটায় ঘটনাটি ঘটে কাকদ্বীপের লট-৮ এলাকায়। মৃতের নাম গোমান সিং(৫৫)। বাড়ি রাজস্থানে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানাগেছে, মেলা শুরু হতে এখনও কয়েকদিন বাকি। ভিন রাজ্য থেকে দলে দলে আসছে পুণ্যার্থীরা। গঙ্গাসাগর মেলায় যাবেন বলে কাকদ্বীপ লট-৮ এসে পৌঁছেছিলেন রাজস্থানের এক দল পুণ্যার্থী। এদিন সন্ধে সাতটায় ভেসেলে ওঠার সময় হঠাৎই অসুস্থ হয়ে ভেসেল ঘাটেই পড়ে যান ওই পুণ্যার্থী। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত পুলিশ ও সিভিল ডিফেন্স-এর কর্মীরা তাঁকে উদ্ধার করে কাকদ্বীপ হাসপাতালে পাঠানোর ব্যাবস্থা করে। হাসপাতালে পৌঁছনোর আগেই মারা যান তিনি।

