অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ২৭ আগস্ট: সুবর্ণরেখা নদীতে বন্যা দেখতে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে খালের জলে পড়লো বাইক সমেত তিনজন। ঘটনাটি ঘটে সাঁকরাইল ব্লকের বাঁশিপুলের কাছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেল সাঁকরাইলের কুকরাখুপি থেকে তিন জন বাইকে করে সুবর্ণরেখা নদীতে বন্যা দেখতে রোহিনী আসছিলেন। সেই সময় বাঁশিপুলের কাছে নিয়ন্ত্রন হারিয়ে বাঁশি খালে তিন জন বাইকসহ পড়ে যায়। স্থানীয়রা ছুটে এসে জলে নেমে দুজনকে উদ্ধার করতে পারলেও শম্ভু মাইতি নামে ১৫ বছর এক কিশোরকে এখনও পাওয়া যায়নি। ঘটনাস্থলে পৌঁছেছে সাঁকরাইল থানার পুলিশ।

স্থানীয় বাসিন্দারা সাঁকরাইল ব্লকের বিডিওর উপর ক্ষোভ উগরে দিলেন। তাদের অভিযোগ, বিকেলে বিডিও কে খবর দেওয়া হলেও এখনো পর্যন্ত এসে পৌঁছননি তিনি। অবশেষে রাত সাড়ে নটার সময় নামানো হলো এমডি আর এফের দল।

