বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গাছ লাগিয়ে পরিবেশ বাঁচানোর ডাক ঝাড়গ্রাম জেলা জুড়ে

অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ৫ জুন:
একটি গাছ, একটি প্রাণ৷ গাছ লাগান প্রাণ বাঁচান৷ এই সব শ্লোগানকে সামনে রেখে ৫ ই জুন ঝাড়গ্রাম জেলা জুড়ে পালিত হল বিশ্ব পরিবেশ দিবস। এদিন সকাল থেকেই ঝাড়গ্রাম জেলার সাঁকরাইলের রাধাকান্তপুর শান্তবালা জনকল্যাণ ক্লাবের উদ্যোক্তারা একটি স্বল্প প্রচেষ্টার মাধ্যমে পরিবেশ দিবসের উপলক্ষে গাছ লাগানোর উদ্যোগ নেন।

উদ্যোক্তারা জানান, আজ এই বিশ্ব পরিবেশ দিবসের দিন তারা আন্ধারী গ্রাম পঞ্চায়েতের রাধাকান্তপুর এলাকায় বৃক্ষ রোপন করার কর্মসূচি নেয়, তার কারণ কিছুদিন আগে ঘূর্ণিঝড়ের জেরে একাধিক জায়গায় গাছ ভেঙ্গে পড়েছে। সেই কারণে তাদের এই স্বল্প প্রচেষ্টার মাধ্যমে এলাকায় তারা বৃক্ষরোপণ কর্মসূচির এই উদ্যোগ নেন। এছাড়াও এলাকায় সচেতনতা মুলক প্রচার চালান যত্রতত্র থুতু যাতে না কেউ ফেলে এ ছাড়া প্লাস্টিক ব্যবহার বর্জন করে সব দিক থেকে সচেতনতা করে এই বিশ্ব পরিবেশ দিবসের দিনে।

কোভিড পরিস্থিতির কারণে ঘটা করে উদযাপন করা না হলেও বিভিন্ন ধরনের চারা গাছ লাগিয়ে সবুজ পৃথিবী গড়ার কাজে হাত লাগান ক্লাবের সদস্যরা। ক্লাবের এক সদস্য বিপ্লব মান্না বলেন, শুধু গাছ লাগালে হবে না সেটাকে রক্ষণা বেক্ষণের দায়িত্ব নিতে হবে সকলকে তবেই আমরা পারব বিশ্ব উষ্ণায়নের থেকে বাঁচতে। প্রতিবছরের ন্যায় এ বছরও বিশ্ব পরিবেশ দিবস পালন করা হলো। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন, ক্লাবের কোষাধক্ষ্য সুকান্ত বেরা ও ক্লাব সদস্যরা।

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ঝাড়গ্রাম জেলার পুলিশ লাইনে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হল। এদিন গাছ লাগিয়ে বৃক্ষরোপন কম পুলিশ সুপার বিশ্বজিৎ ঘোষ, উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সহ অন্যান্য পুলিশ কর্তারা।

অপরদিকে, সাঁকরাইলের পাথরা অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। বাকড়া গ্রামে স্বল্প প্রচেষ্টার মাধ্যমে এলাকায় পিন্টু মাহাত, দিল্লেশ্বর মাহাতরা বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ নেন।

এছাড়া ঝাড়গ্রাম ব্লকের মানিকপাড়া গ্রাম পঞ্চায়েত ও আমডিহা শিশু উদ্যান কমিটির উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। আমডিহা শিশু উদ্যানে এবং পার্শ্ববর্তী এলাকায় প্রায় ৩০০ টির অধিক বিভিন্ন প্রজাতির গাছ লাগানো হয়। বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা করেন মানিকপাড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মহাশীষ মাহাত। ওই বৃক্ষরোপন কর্মসূচী তে এলাকার বিশিষ্ট জনদের পাশাপাশি মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। করোনা পরিস্থিতির জন্য সামাজিক দূরত্ব বজায় রেখে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছিল।

ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি থানার আইসি সুপ্রিয় রঞ্জন মাঝি নিজে হাতে বৃক্ষরোপণ করলেন।

আরো অন্যদিকে, বিশ্ব পরিবেশ দিবস। আর সেই দিনকে সামনে রেখে সবুজ পৃথিবী গড়তে এগিয়ে এলো সংকল্প সংস্থা। জেলার বিভিন্ন প্রান্তে বিভিন্ন সংগঠন নিজেদের মতো করে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করে চলেছে। অন্যান্য জায়গার পাশাপাশি সংস্থার উদ্যোগে চারাগাছ রোপণ করা হল। ঝাড়গ্রাম জেলার অন্তর্গত রামচন্দ্রপুর, সিজুয়া, বালিডিহা, ধানশোলা সহ একাধিক গ্রামে ১০০ টি মেহ গিনি চারা বৃক্ষরোপণ করেন সংস্থার সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *