পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৯ এপ্রিল: আজ বিশ্ব নৃত্য দিবস। নৃত্যের আনন্দসুধা ভাগ করে নিতে মেদিনীপুর ড্যান্সার্স ফোরামের উদ্যোগে শহরের রয়েল অ্যাকাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় আনন্দ আশ্রমের সমস্ত অনাথ ও প্রবীণ আশ্রমিক শিল্পীদের নিয়ে সঙ্গীত, আবৃত্তি এবং নৃত্যানুষ্ঠান।

এই অনুষ্ঠানে প্রায় শতাধিক শিল্পী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রয়েল অ্যাকাডেমির অধ্যক্ষ সত্যব্রত দোলুই, জেলা তথ্য আধিকারিক বরুণ মন্ডল, মেদিনীপুর জেলার প্রখ্যাত সঙ্গীত শিল্পী জয়ন্ত সাহা সহ বিশিষ্ট ব্যক্তিগণ।


