শিবরাত্রি উপলক্ষ্যে অসহায় শিশুদের দুধ বিতরণ করলেন এসএস ফাউন্ডেশন  

আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১১ মার্চ: মহা
শিবরাত্রি উপলক্ষ্যে উত্তর ২৪ পরগণা জেলার বাগদা ব্লকের বিশিষ্ট সমাজ সেবক শ্রী সুজিত বিশ্বাসের উদ্যোগে এবং তাঁর সিন্দ্রানী এসএস ফাউন্ডেশনের পক্ষ থেকে এলাকার বিভিন্ন ইট ভাটার গরিব অসহায় শিশুদের খাওয়ার দুধ বিতরণ করে। 

উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাগদা ব্লক মেডিকেল অফিসার ডঃ প্রণব কুমার মল্লিক। আয়োজক সংস্থার ডিরেক্টর সুজিত বিশ্বাস। তিনি বলেন, সমাজে শুভ বুদ্ধি সম্পন্ন সুচিন্তাশীল মানুষদের বিশেষ বার্তা দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা এই শিবপুজো উপলক্ষ্যে প্রচুর টাকার দুধ পাথরের মূর্তির উপর ঢালি। আমরা মূর্তি পূজার বিরোধী নই কিন্তু সমাজে যারা বিত্তবান তারা অসহায় মানুষদের পাশে থাকুক। মনিষীদের কথা স্মরণ করিয়ে তিনি আরও বলেন, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। এই শিশুরা ঠিক মতন স্বাস্থ্য পরিষেবা পাচ্ছে কি না তারও খোঁজ নেন মেডিকেল আধিকারিকরা।      

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *