পুজো উপলক্ষ্যে টানা ১৬ দিন ছুটি সরকারি কর্মচারীদের

রাজেন রায়, কলকাতা, ৯ অক্টোবর: বাঙালির সবথেকে বড় উৎসব  দুর্গাপুজো। সেই উৎসব উপলক্ষ্যে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর শোনাল নবান্ন। জানা গিয়েছে, উৎসবের মরসুমে লম্বা পুজোর ছুটি পাচ্ছেন রাজ্যের সরকারি কর্মচারীরা। টানা ১৬ দিনের ছুটি পাবেন রাজ্যের সরকারি কর্মচারীরা। শুক্রবার ৮ অক্টোবর অফিস ছুটি হওয়ার পর থেকে ফের অফিস খুলবে লক্ষ্মী পুজোর পর। যদিও সরকারি হিসেবে ছুটি শুরু হচ্ছে ১১ অক্টোবর থেকে এবং শেষ হচ্ছে ২২ অক্টোবর। যদিও গতবছর করোনা আবহে মানুষ কিছুটা হতাশ ছিল। এবার অবশ্য বিধিনিষেধ কিছুটা শিথিল করা হয়েছে।

তবে কেরলের ওনাম পরবর্তী পরিস্থিতি থেকে শিক্ষা নিয়ে ১১ দফা নির্দেশিকা জারি করে রাজ্য সরকার। এই আবহে রেলের তরফে জানানো হয়, মেট্রোয় চড়ে পুজোয় সারা রাত ঠাকুর দেখা যাবে না কলকাতায়। কলকাতা মেট্রোর তরফে জানানো হয়েছে, সপ্তমী, অষ্টমী ও নবমীতে পরিবর্তিত সূচি মেনে চলবে মেট্রো। রাতে দক্ষিণেশ্বর থেকে শেষ মেট্রো ছাড়বে ১০.৪৮ মিনিটে।

এদিকে আজকেই সরকারি অফিসের কাজের শেষ দিন। শনি ও রবিবার ছুটি তো আছেই। সোমবার থেকে ১৬ দিনের, ছুটি কাটাতে পারবে। তবে জরুরি বিভাগগুলির ক্ষেত্রে কোনোও রকম ছুটি নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *