প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ঝাড়গ্রামের গিলাকাঁটিয়া মন্দিরে সেবা সপ্তাহ পালন করল বিজেপির নেতা কর্মীরা

অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ২৪ সেপ্টেম্বর: দলের কেন্দ্রীয় নেতৃত্বের ঘোষিত সেবা সপ্তাহ উপলক্ষে গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকের চারশো বছরের প্রাচীন গিলাকাঁটিয়া মদনমোহন জিউয়ের মন্দিরে স্বচ্ছতা অভিযান চালাল বিজেপির নেতা কর্মীরা। এদিন সকালে বিজেপির নেতা কর্মীরা ঝাড়ু হাতে পুরো মন্দির চত্বর সাফাই করার পাশাপাশি এলাকার পর্যটকদের ফেলে রাখা বিভিন্ন প্লাস্টিকের সামগ্রী তুলে নিয়ে গিলাকাঁটিয়া মদনমোহন জিউ মন্দির চত্বর পরিষ্কার করেন। পাশাপাশি পুরো মন্দির জল দিয়ে ধুয়ে ফেলেন।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭২ তম জন্মদিন উপলক্ষে বিজেপির কেন্দ্রীয় কমিটির তরফ থেকে দলের নেতা কর্মীদের সেবা সপ্তাহ পালনের নির্দেশ দেওয়া হয়ে। সেই মতো এদিন বিজেপির গোপীবল্লভপুর ১ নম্বর মন্ডল কমিটির প্রাক্তন সম্পাদক স্বপন রথ যুব নেতা সুমন্ত মহান্তির নেতৃত্বে এই কর্মসূচি পালন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *