পুলিশ দিবস উপলক্ষে খড়্গপুর জিআরপি-র পক্ষ থেকে চুরি যাওয়া ও হারিয়ে যাওয়া মোবাইল তুলে দেওয়া হলো প্রকৃত মালিকদের হাতে

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১ সেপ্টেম্বর: পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর শাখার জিআরপির উদ্যোগে শুক্রবার পুলিশ দিবসকে সামনে রেখে স্টেশন চত্বর এবং ট্রেনে চুরি যাওয়া মোবাইল উদ্ধার করে তুলে দেওয়া হল প্রকৃত মালিকদের হাতে।

জিআরপির এসআরপি বলেন, এদিন ৫৬ জনের হাতে চুরি যাওয়া এবং হারিয়ে যাওয়া মোবাইল তুলে দেওয়া হয় জিআরপির তরফে। এদিন এই রাজ্যের পাশাপাশি পার্শ্ববর্তী রাজ্য থেকেও চুরি যাওয়া এবং হারিয়ে যাওয়া মোবাইল ফিরে পাওয়ার জন্য মোবাইলের প্রকৃত মালিকরা উপস্থিত ছিলেন। তাদের হাতে মোবাইলগুলি তুলে দেওয়া হয়। এর পাশাপাশি তাদের সচেতন করা হয় যে, কোনো যানবাহনে চলাচল করার সময় নিজেরা যাতে সতর্ক থাকে। তবে উদ্ধার হওয়া মোবাইল হাতে পেয়ে খুশি সকলেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *