জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১ সেপ্টেম্বর: আজ রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে পুলিশ দিবসের অনুষ্ঠান। সেই মতো পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর টাউন থানায় আয়োজিত হল পুলিশ দিবসের অনুষ্ঠান। পাশাপাশি খড়গপুর টাউন থানায় আয়োজিত হয় বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির।

কোভিড বিধি মেনে চক্ষু পরীক্ষা শিবিরে প্রায় ৫০ জন পুলিশ কর্মীর চক্ষু পরীক্ষা করা হয়। বন্যা দুর্গত মানুষদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেন খড়গপুর টাউন থানার আধিকারিকরা। সাধারণ মানুষকে সচেতন থাকার বার্তা দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাডিশনাল এসপি রানা মুখার্জি, এসডিপিও দীপক সরকার, এসডিও আজমল হোসেন, খড়গপুর টাউন থানার আইসি বিশ্বরঞ্জন ব্যানার্জি, খড়গপুর পৌরসভার চেয়ারম্যান প্রদীপ সরকার প্রমুখ।

