পুলিশ দিবস উপলক্ষে আম আদমি পার্টি জেলার সমস্ত পুলিশ কর্মীদের সম্বর্ধনা দিল

স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ১ সেপ্টেম্বর: মুখ্যমন্ত্রী মমতা
বন্দোপাধ্যায় ১ সেপ্টেম্বর “পুলিশ দিবস” হিসেবে ঘোষণা করেছেন। মুখ্যমন্ত্রীর ঘোষনার মত রাজ্যজুড়ে পুলিশ দিবস পালন করছেন বিভিন্ন রাজনৈতিক দল ও স্বেচ্ছাসেবী সংস্থা। পুলিশ দিবস উপলক্ষে বুধবার রায়গঞ্জ পুলিশ জেলার সমস্ত পুলিশ আধিকারিক, কর্মী ও সিভিক ভলান্টিয়ারদের একটি করে সার্টিফিকেট এবং কলম উপহার তুলে দিল আম আদমি পার্টির রায়গঞ্জ শাখা৷ পুলিশকে তাঁদের কাজে আরও উৎসাহিত করতেই এই উদ্যোগ বলে জানিয়েছেন আম আদমি পার্টির কর্মকর্তারা।

অতিমারি করোনা কালে এবং রাজ্যের আইনশৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে পুলিশের প্রশংসনীয় ভূমিকার উল্লেখ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ১ সেপ্টেম্বর “পুলিশ দিবস” ঘোষণা করেছেন। পুলিশ দিবস উপলক্ষে এদিন আম আদমি পার্টির রায়গঞ্জ শাখার পক্ষ থেকে রায়গঞ্জ থানার সমস্ত পুলিশ অফিসার, কর্মী এবং সিভিক ভলেন্টিয়ারদের সার্টিফিকেট প্রদান ও কলম উপহার তুলে দেওয়া হলো। এদিন রায়গঞ্জ রেলগেটের দায়িত্বে থাকা পুলিশ কর্মী সহ রায়গঞ্জ শহরের সর্বত্র কর্তব্যরত পুলিশ কর্মীদের সম্বর্ধিত করল তাঁরা। এর পাশাপাশি কর্নজোড়ায় রায়গঞ্জ পুলিশ সুপারের হাতে একটি স্মারক তুলে দিয়ে তাঁকে সম্বর্ধিত করল আম আদমি পার্টির রায়গঞ্জ শাখা। আম আদমি পার্টির অন্যতম কর্মকর্তা সোমনাথ চক্রবর্তী জানিয়েছেন, গোটা উত্তর দিনাজপুর জেলাজুড়ে আম আদমি পার্টির পক্ষ থেকে পুলিশ দিবস পালন করা হল। প্রত্যেক পুলিশ কর্মীর হাতে একটি করে সন্মান সূচক সার্টিফিকেট ও কলম তুলে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *