সোমনাথ বরাট, আমাদের ভারত,বাঁকুড়া, ৩ ডিসেম্বর: যথাযোগ্য মর্যাদায় পালিত হল স্বাধীনতা সংগ্ৰামী শহিদ ক্ষুদিরামের জন্মদিন। ভারত মাতার এই বীর সন্তানের জন্মদিন উপলক্ষ্যে আজ বাঁকুড়া অনুশীলন সমিতির উদ্যেগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।কুচকুচিয়াস্হিত সমিতি ভবনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি রাজকুমার সুরেখা।

বীর ক্ষুদিরামের প্রতিকৃতিতে মাল্যদান করে সভার সূচনা হয়। ক্ষুদিরামের সাহসী ভূমিকা তুলে ধরে বক্তব্য রাখেন সমীর দাস, হরসুন্দর মল্লীক, সম্পাদক প্রদীপ নাগ প্রমুখ। সঙ্গীত পরিবেশন করে শ্রদ্ধা জানান মণিকা নাগ, কৃষ্ণা আচার্য, বিদ্যুৎ প্রভা সেন।

