অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ২১ ফেব্রুয়ারি: নিজের মাতৃভাষা সুবর্ণরৈখিক ভাষা। সেই ভাষা বাঁচানোর তাগিদে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে এসে ২১ জন সুবর্ণরৈখিক ভাষা চর্চা বিষয়ক ফেসবুক গ্রুপ ‘আমারকার ভাষা আমারকার গর্ব গ্রুপ’-এর সদস্যরা করলেন রক্তদান।

এদিন ফেসবুক গ্রুপের ২১ জন রক্তদাতা হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে রক্তদান করার পাশাপাশি ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সুবর্ণরেখা নদী বক্ষে আয়োজন করে সুবর্ণরৈখিক ভাষা সাহিত্যের আসর। সঙ্গে রক্তদাতাদের হাতে স্বারক সম্মান তুলে দেন ফেসবুক গ্রুপের পরিচালক মন্ডলীর সদস্যরা। উপস্থিত ছিলেন গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার ডঃ বিদ্যুত পাতর সহ ফেসবুক গ্রুপের অন্যান্য সদস্যরা।


