আজাদী কা অমৃত মহোৎসব উপলক্ষে লোক আদালত অনুষ্ঠিত হল পশ্চিম মেদিনীপুরে, হল ১২ হাজার মামলার নিষ্পত্তি

পার্থ খাঁড়া, আমদের ভারত, ১৩ আগস্ট: আজাদী কা অমৃত মহোৎসব উপলক্ষে শনিবার তৃতীয় জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হয়। এরই অঙ্গ হিসেবে পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর জেলা আদালত, খড়গপুর, ঘাটাল, গড়বেতা, দাঁতন আদালতে প্রতিটি কোর্টে মোট ২৪টি করে বেঞ্চে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে জাতীয় লোক আদালত বসে।

জেলা আইনি পরিসেবা কেন্দ্রের সচিব অমিতাভ মুখার্জি জানান, জেলার মোট চারটি আদালতে এদিন প্রায় ২২ হাজার মামলার মধ্যে প্রায় ১২ হাজার মামলার নিষ্পত্তি হয়েছে। মেদিনীপুর আদালতে উপস্থিত ছিলেন জেলা ও দায়রা বিচারক অমিত চক্রবর্তি। এদিনের লোক আদালত কর্মসূচিতে ১২ হাজার মামলার নিষ্পত্তি করা হয়েছে।

স্বাধীনতার ৭৫ তম বর্ষপূর্তি উপলক্ষ্যে দেশ জুড়ে এদিন জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হয়। মেদিনীপুর সদর আদালতে জেলা জর্জ অমিত চক্রবর্তি প্রদীপ জ্বালিয়ে আনুষ্ঠানিকভাবে লোক আদালতের সূচনা করেন আদালত কক্ষে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *