স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে সমপরিমাণ গাছ লাগানোর উদ্যোগ পুরুলিয়ায়

সাথী দাস, পুরুলিয়া, ১২ আগস্ট: স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে সমপরিমাণ গাছ লাগালেন জন স্বাস্থ্য কারিগরি দফতরের সংগঠিত ঠিকাদাররা। পুরুলিয়া শহর সংলগ্ন রাঁচি রোডের দুই পাশে ফল ফুল ও নানা ধরনের গাছ লাগান তাঁরা। তাঁদের উৎসাহ দিতে সাথ দিলেন দফতরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সহ পদস্থ আধিকারিকরা। শুধু গাছ লাগিয়েই নয়, এর রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থাও নেন তাঁরা। সংগঠনের সদস্যরা জাতীয় পতাকা হাতে নিয়ে দেশাত্মবোধের আবেগ উস্কে দেন।

সংগঠনের সম্পাদক সৌমিত্র মুখার্জি জানান, “পুরুলিয়াকে সবুজ করতে আমরাও কর্মসূচি নিয়েছি। স্বাধীনতার ৭৫ তম বর্ষে বিভিন্ন জায়গায় এই ভাবেই নানা রকমের চারা রোপণ করব। শুধু তাই নয়, এর যথাযথ রক্ষণাবেক্ষণ করব আমরা।”

কর্মসূচিতে অংশ নেওয়া দফতরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সুপ্রিয় চক্রবর্তি বলেন, “রাস্তার দুপাশে গাছ থাকলে রৌদ্রে ছায়া যেমন দেবে একই সঙ্গে বাতাসে অক্সিজেনের পরিমাণ বাড়বে। এই উদ্যোগে আমিও সামিল হয়েছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *