ভ্যালেন্টাইন’ডে’র রাতে প্রেমিকার বাড়ির সামনে ধর্নায় বসে পতিরামে গ্রেপ্তার প্রেমিক, চার বছরের প্রেম ফিরে পাওয়ার দাবি মৃত্যুঞ্জয়ের

পিন্টু কুন্ডু, বালুরঘাট, ১৫ ফেব্রুয়ারি: ভ্যালেন্টাইন দিবসের রাতে প্রেমিকার বাড়ির সামনে ধর্না দিয়ে গ্রেপ্তার হল এক যুবক। রবিবার রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার পতিরাম থানার বাউল এলাকায়।

পুলিশ জানিয়েছে, ধৃত ওই যুবকের নাম মৃত্যুঞ্জয় প্রামাণিক। জানাগেছে, জগন্নাথবাটি এলাকার এক কিশোরীর সাথে বিগত চার বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল ওই যুবকের। নবম শ্রেণির ওই ছাত্রীকে কাছে পেতে রবিবার তার বাড়ির সামনে ধর্নায় বসে মৃত্যুঞ্জয়। সন্ধ্যে থেকে প্ল্যাকার্ড হাতে নিয়ে ওই কিশোরী স্কুল ছাত্রীর বাড়ির সামনে যুবকের এমন ধর্নার খবর পেয়েই এলাকায় ছুটে যায় পতিরাম থানার বিরাট পুলিশ বাহিনী। কিশোরীর বাড়ির সামনে এমন ধর্নায় বসায় ওইদিন রাতে তাকে গ্রেপ্তারও করেছে পুলিশ। সোমবার ধৃতের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা রজু করে পাঠানো হয়েছে বালুরঘাট জেলা আদালতে।

পতিরাম থানার ওসি বিরাজ সরকার জানিয়েছেন, ঘটনার খবর পেয়ে ওই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এদিন তাকে বালুরঘাট জেলা আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *