ভোটের সকালে সামসেরগঞ্জে তৃণমূল প্রার্থীর অভিযোগে আটক দলের নেতা আনারুল হক

আমাদের ভারত, মুর্শিদাবাদ, ৩০ সেপ্টেম্বর: বেলা ১ টা পর্যন্ত সামসেরগঞ্জে ৫৭.১৫ শতাংশ, জঙ্গিপুরে ৫৩.৭৮ শতাংশ ভোট পড়েছে। ভোটের সকালেই সামসেরগঞ্জের তৃণমূল কংগ্রেস নেতা আনারুল হক ওরফে বিপ্লবকে আটক করেছে পুলিশ। মুর্শিদাবাদ জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ তিনি।

আজ সকাল থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ। তবে বৃষ্টির জন্য অসুবিধায় পড়েছেন ভোটাররা। এখনও কোনও বড় অশান্তির খবর মেলেনি।

সকালেই সামসেরগঞ্জের তৃণমূল কংগ্রেস নেতা আনারুল হক ওরফে বিপ্লবকে আটক করেছে পুলিশ। মুর্শিদাবাদ জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ তিনি। আনারুলের গ্রেপ্তারে চাঞ্চল্য ছড়িয়েছে সামসেরগঞ্জে। তৃণমূল নেতা হলেও বিপ্লব সম্পর্কে কংগ্রেস প্রার্থীর আত্মীয়। সামশেরগঞ্জ বিধানসভা অন্তর্গত ঘনশ্যামপুরে গতকাল রাতে উত্তেজনা ছড়ায়। সামসেরগঞ্জের তৃণমূল কংগ্রেস প্রার্থীর অভিযোগ, বোমাবাজি হয়েছে তাদের সমর্থকের বাড়িতে। সেই জন্যই তাঁকে আটক করা হয়েছে। অভিযোগ, সেই সময় উপস্থিত ছিলেন কংগ্রেস প্রার্থী জৈদুর রহমান এবং কর্মাধ্যক্ষ আনারুল হক। অভিযোগ অস্বীকার করেছেন কংগ্রেস প্রার্থী জৈদুর রহমান।

জঙ্গিপুর বিধানসভা কেন্দ্রের মোট বুথ কেন্দ্রের সংখ্যা – ৩৬৩, মোট ভোটার সংখ্যা- ২৫৪৭১৫। জঙ্গিপুরে ভোটে মোতায়েন করা হয়েছে ১৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।

সামসেরগঞ্জ বিধানসভা কেন্দ্রে মোট বুথ কেন্দ্রের সংখ্যা -৩২৯, মোট ভোটার সংখ্যা ২,৩৫, ৫১১। সামসেরগঞ্জে মোতায়েন রয়েছে ১৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *