রবীন্দ্রজয়ন্তীর দিন সকালে হঠাৎ রায়গঞ্জ শহরে কালবৈশাখী ঝড় ও বজ্র-বিদ্যুৎ সহ প্রবল বৃষ্টি

স্বরূপ দত্ত উত্তর দিনাজপুর, ৯ মে: রবিবার রবীন্দ্র জন্মজয়ন্তীর দিন বেলা সাড়ে দশটা নাগাদ রায়গঞ্জ শহরে দেখা গেল কালবৈশাখীর ঝড় ও তার সাথে বজ্র-বিদ্যুৎ সহ প্রবল বৃষ্টি। প্রবল ঝড় আর বৃষ্টির কারনে রায়গঞ্জ শহরের রবিবাসরীয় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ল। তবে ঝড় বা বৃষ্টিতে কোনও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।

রবিবার সকাল থেকে রৌদ্রজ্বল ঝলমলে দিন শুরু হলেও আচমকাই বেলা সাড়ে দশটা নাগাদ আকাশ ঘন কালো মেঘে ঢেকে যায়। নিকশ কালো অন্ধকারে ঢেকে যায় দিনের বেলার রায়গঞ্জ শহর। গাড়ির হেডলাইট জ্বালিয়ে শুরু হয় যানবাহন চলাচল। এরপরই শুরু কালবৈশাখীর প্রবল ঝোড়ো হাওয়া আর তার সাথে বৃষ্টি। দিনের ব্যস্ততম সময়ে আচমকা বজ্র-বিদ্যুৎ সহ ঝড় আর বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ে উত্তর দিনাজপুর জেলা সদর রায়গঞ্জ শহরের জনজীবন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *