বছরের প্রথম দিনে মঙ্গল কামনায় দক্ষিণেশ্বরে ভক্তদের ভিড়

প্রতীতি ঘোষ, ব্যারাকপুর, ১৫ এপ্রিল:
১৪২৭ কে বিদায় জানিয়ে ১৪২৮ বঙ্গাব্দকে বরণ করে
নেবার জন্য সকাল থেকে মানুষ উপস্থিত হয় দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে। কোভিড সতর্কতার সমস্ত রকম বিধি নিষেধ মেনেই ১৪২৮ বঙ্গাব্দকে অভ্যর্থনা জানাতে বহু ভক্ত পুজোদেন মন্দিরে।

মা ভবতারিণীর মন্দিরে পুজো দিয়ে বছরের প্রথম দিনটি শুরু করেছেন। সকল বাধা-বিপত্তি, অশুভ শক্তিকে বিনাশ করার জন্য প্রত্যেকেই মা ভবতারিণীর কাছে প্রার্থনা করছেন। প্রত্যেকে মায়ের কাছে একটাই কামনা করছেন, এ বছর যেন করোনা একেবারে বিদায় হয়ে যায়। প্রত্যেকে করোনা বিধি মেনেই পুজো দিচ্ছেন। গত বছর লকডাউনের কারনে সাধারন মানুষের জন্য সম্পূর্ণ ভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল দক্ষিণেশ্বর মায়ের মন্দির। তবে এই বছর লকডাউন না থাকায় সর্ব সাধারনের জন্য খুলে দেওয়া হয়েছে দক্ষিণেশ্বর মন্দির।

সকলকে সামাজিক দূরত্ব মেনে ও মাস্ক পরেই মন্দিরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। সেই সঙ্গে সব সময় চলছে স্যানিটাইজেশন। করোনা ভয় উপেক্ষা করে নববর্ষের ভোর থেকেই মন্দির প্রাঙ্গণে নেমেছে ভক্তদের ঢল। দূরদূরান্ত থেকে ব্যবসায়ীরা হালখাতা, লক্ষ্মী গণেশ ও পুজোর ডালা নিয়ে উপস্থিত হচ্ছেন মন্দিরে। তাদের একটাই কামনা আগামী দিনগুলো যেনো ভালো কাটে সকলের আর করোনা বিদায় নেয় দেশ থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *