স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ১৫ এপ্রিল: শুভ নববর্ষ উপলক্ষ্যে এক বর্নাঢ্য শোভাযাত্রার মাধ্যমে এলাকার বাসিন্দা তথা ভোটারদের শুভকামনা ও মঙ্গল কামনায় মন্দিরে পুজো দিলেন করনদিঘী বিধানসভা কেন্দ্রের তৃনমূল কংগ্রেস প্রার্থী তথা উত্তর দিনাজপুর জেলা যুব তৃণমূল কংগ্রেস সভাপতি গৌতম পাল। কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থক এবং সাধারন মানুষ করনদিঘীর এই পয়লা বৈশাখের দিনে বর্নাঢ্য শোভাযাত্রায় পা মেলালেন। কর্ণদীঘি পুষ্কুরীণিতে স্নান সেরে মন্দিরে সকল মানুষের মঙ্গল কামনায় পুজো দিলেন গৌতম পাল।

উত্তর দিনাজপুর জেলার করনদিঘী বিধানসভা এলাকায় কথিত আছে মহাভারতের অঙ্গরাজ কর্ণ এই দীঘিতেই স্নান করে সূর্য দেবতার আরাধনা করেছিলেন। সেই থেকে এই দীঘির নাম হয়েছে কর্ণদীঘি। আর এই কর্ণদীঘির নামানুসারে এই এলাকায় নাম হয় করনদিঘী।

এই কর্ণদীঘিতে পয়লা বৈশাখ অর্থ্যাৎ নববর্ষের দিনে স্নান করে পূন্যার্জন করেন বহু মানুষ। এদিন এখানে মেলাও বসে। বৃহস্পতিবার নববর্ষের প্রথম দিনে সাধারন মানুষের সাথে জনসংযোগ বাড়াতে এবং সকলকে নববর্ষের শুভেচ্ছা জানাতে এক বর্নাঢ্য শোভাযাত্রার আয়োজন করেন করনদিঘী বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা উত্তর দিনাজপুর জেলা যুব তৃমূল কংগ্রেস সভাপতি গৌতম পাল। ঢাকের বাদ্যি সহকারে সুসজ্জিত বর্নাঢ্য এই শোভাযাত্রা করনদিঘীর রাজপথ পরিক্রমা করে এসে কর্ণদীঘিতে এসে পৌঁছয়। সেখানে দীঘিতে পূন্যস্নান সেরে শিবমন্দিরে পুজো দেন তৃণমূল প্রার্থী। জানালেন, নতুন বছর করনদিঘী তথা উত্তর দিনাজপুর জেলার সকল মানুষের শুভ হোক ভালো কাটুক এই কামনা ও প্রার্থনা করছি।


