সফরের প্রথম দিনে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি নির্বাচন করলেন মুখ্যমন্ত্রী, নিজের লেখা গান শোনান সভার সকলকে

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৩ সেপ্টেম্বর: মঙ্গলবার পশ্চিম মেদিনীপুরের খড়্গপুর ইন্ডাস্ট্রিয়াল পার্ক এলাকায় মমতা বন্দ্যোপাধ্যায় একটি অভ্যন্তরীণ কর্মিসভা করেছেন। যেখানে তিনি পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি নির্বাচন করেন। এই কর্মসূচিতে পশ্চিম মেদিনীপুরের কয়েকজন বিধায়ক মন্ত্রীকে শামিল করেছিলেন। একান্ত অভ্যন্তরীণ এই বৈঠকে খোশ মেজাজে মুখ্যমন্ত্রী পুরো পর্বটি সম্পন্ন করেছেন বলে দাবি নেতৃত্বদের।

মঙ্গলবার বিজেপির নবান্ন অভিযানকে কেন্দ্র করে উত্তেজনার পারদ ছিল তুঙ্গে। সেই মুহূর্তে অভ্যন্তরীণ বৈঠকে কর্মীদের সঙ্গে খোশ মেজাজে তিন দিনের সফরের প্রথম দিনটি কাটালেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে উপস্থিত তৃণমূলের পশ্চিম মেদিনীপুর জেলা কোঅর্ডিনেটর অজিত মাইতি বলেন, “নেত্রী খোঁজ মেজাজে আজ সকলের সঙ্গে পুজোর প্রাক মুহূর্ত কাটিয়েছেন। শান্তিপূর্ণভাবে সভাধিপতি নির্বাচন পর্ব সেরে নিজের লেখা গান নিজের সুর দিয়ে সকলকে শুনিয়েছেন।”

কয়েক মাস আগে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতির মৃত্যু হয়েছে। সেই শূন্যস্থান পূরণ করার জন্য পুনরায় পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সমস্ত সদস্যকে ডেকে খড়্গপুর শিল্প তালুকের সভাগৃহে সভাধিপতি নির্বাচন করেন। পূর্ব মেদিনীপুরের এবারের জেলা সভাধিপতি হয়েছেন উত্তম বারিক। ছমাসের জন্য নির্বাচিত হলেও উত্তম বারিক বলেন, “দিদি আমাকে যে দায়িত্ব দিয়েছেন তা আমি পালন করার চেষ্টা করব। আগামী পঞ্চায়েত নির্বাচনকে লক্ষ্য করে বকেয়া থাকা কাজ আমি সম্পন্ন করব।”

এদিনের বৈঠক শেষে পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূলের কো-অর্ডিনেটর অজিত মাইতি বলেন, নেত্রী খোশ মেজাজে আজ সকলের সঙ্গে পুজোর প্রাক মুহূর্ত কাটিয়েছেন। শান্তিপূর্ণভাবে সভাধিপতি নির্বাচন পর্ব সেরে নিজের লেখা গান নিজের সুর দিয়ে সকলকে শুনিয়েছেন। আজকের বৈঠক দারুণভাবে সফল হয়েছে।”

পশ্চিম মেদিনীপুর জেলার বিধায়ক তথা প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতো সম্প্রতি জুন মালিয়া সহ একাধিক নেতা মন্ত্রীদের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করেছিলেন যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। তা জানিয়ে শ্রীকান্ত মাহাতো বলেন, অর্জুন ও মালিয়ার মধ্যে একটা পার্থক্য তৈরি হয়েছিল। মুখ্যমন্ত্রী এদিন শ্রীকান্ত মাহাতো ও জুন মালিয়ার মধ্যে সেই পার্থক্য বুঝিয়ে দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *