অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ৪ নভেম্বর:
কালি পুজার সকালেই শোকের ছায়া ঝাড়গ্রাম জেলার জামবনি ব্লকের চিল্কিগড়ের মুরাকাটি এলাকায়।
হাতির হামলায় সাত সকালে মৃত্যু হল অশোক কোঙ্গার নামে এক ব্যাক্তির।
জানাগেছে, নিহতের বাড়ি মুড়াকাটি গ্রাম। মুরাকাটি সংলগ্ন জঙ্গলে ২৫টি হাতির একটি দল বিক্ষিপ্ত ভাবে ঘুরে বেড়াচ্ছে। এই হাতিগুলোর স্বাভাবও কিছুটা উত্তেজিত, যা সচরাচর দেখা যায় না। জঙ্গলে একাধিক গাছ ও ভেঙ্গেছে হাতিগুলি। সেই জঙ্গলের রাস্তা ব্যাবহার করতে গিয়েই বিপদে পড়েন অশোকবাবু। হাতির পাল ঘিরে ধরে শুড়ে তুলে আছার মারে। তার পর তার উপর গাছ ভেঙ্গে ফেলে। ঘটনা স্থলেই মৃত্যু হয়।

