ঈদের দিন ঘরছাড়াদের ঘরে ফেরানোর আর্জি মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের

নীল বণিক, আমাদের ভারত, কলকাতা, ১৪ মে:
ঘরছাড়াদের ঘরে ফেরার চেষ্টা করুক রাজ্য। আজ কলকাতায় এই কথা বলন মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের রাজ্য সংযোজক আলি আফজাল চাঁদ। রাজ্য সরকারের কাছে তিনি আর্জি জানান শুভ দিনে ভালো কাজে এগিয়ে আসুক সরকার।

ভোট-পরবর্তী হিংসায় রাজ্যের বহু সংখ্যালঘু মানুষ ঘরছাড়া বলে জানান, আলি আফজাল চাঁদ। তিনি বলেন, করোনার আতঙ্ক রয়েছে। তার মধ্যে শুরু হয়েছে ঝড়-বৃষ্টি। এমন সময় অসহায় সব সম্প্রদায়ের মানুষকে ঘরে ফেরানো উচিত। না হলে ইতিহাস আমাদের ক্ষমা করবে না। পবিত্র ঈদে রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের মন্ত্রীরা ঘরছাড়াদের ঘরে ফেরাতে উদ্যোগ নিক। না হলে রাজ্যের সংখ্যালঘু মানুষের ঈদের আনন্দটাই থাকবে না বলে মনে করেন তিনি। ঈদের দিন রাজনীতি ভুলে মানুষকে ঘরে ফেরাতে পারলে আমাদের ঈদ শুভ হবে। আল্লাহ আশীর্বাদ করবে বলে জানিয়েছেন মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের রাজ্য সংযোজক আলি আফজাল চাঁদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *