পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হলো পশ্চিম মেদিনীপুরে

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২১ মে: পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির উদ্যোগে জেলায় অনুষ্ঠিত হলো সাধারণ সভা। পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ ওয়েলফেয়ার কমিটির সৌজন্যতায় মেদিনীপুর শহরের জেলা পরিষদের প্রদ্যুৎ স্মৃতি সদনের প্রেক্ষাগৃহে রবিবার অনুষ্ঠিত হলো এই সাধারণ সভা।

সকল স্তরের পুলিশ কর্মীর স্বার্থে এই সাধারণ সভার আয়োজন করে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের ওয়েলফেয়ার কমিটি। পশ্চিমবঙ্গ পুলিশ স্টেট ওয়েলফেয়ার কমিটির কনভেনার বিজিতাশ্ব রাউৎ বলেন, ২০২৩ সালে আমাদের রাজ্য সরকার বিশেষ করে মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিচু তলার পুলিশ কর্মীদের বিভিন্ন সমস্যা, বিভিন্ন ক্ষোভ, দাবি দাওয়া যাতে সহজ উপায়ে সমাধান হয় এবং সেগুলো যেন একটি সুদিষ্ট পথে সরকারের কাছে পৌঁছায় তার জন্য একটি ওয়েলফেয়ার কমিটি করেছেন। একটা রাজ্য কমিটি গঠন হয়েছে। প্রত্যেকটা জেলায় একটি করে কমিটি গঠন হয়েছে। পশ্চিম মেদিনীপুরের সিভিক পুলিশ, ভিলেজ পুলিশ, হোমগার্ড, এনভিএফ’দের নিয়ে তাদের দাবি দাওয়া, অভাব অভিযোগ লিপিবদ্ধ করা হয়েছে। আমরা তাদের বিভিন্ন সমস্যা কিভাবে সমাধান হতে পারে জানালাম এবং সংঘবদ্ধ হতে বললাম।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পশ্চিমবঙ্গ পুলিশ স্টেট ওয়েল ফেয়ার কমিটির কনভেনার বিজিতাশ্ব রাউৎ, পশ্চিমবঙ্গ পুলিশ স্টেট ওয়েলফেয়ার কমিটির জয়েন্ট কনভেনার বাসুদেব প্রামানিক, পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার ধৃতিমান সরকার, পশ্চিম মেদিনীপুর জেলার পক্ষে প্রভাত পড়িয়া, বিভিন্ন থানার ওসি, আইসি সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *