রাজীব গান্ধীর মৃত্যু দিবসে মেদিনীপুর ৬ নং ওয়ার্ড কংগ্রেসের উদ্যোগে কর্মী সম্মেলন

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২১ মে: আজ মেদিনীপুর ৬ নং ওয়ার্ড কংগ্রেসের উদ্যোগে রাজীব গান্ধীর মৃত্যু দিবসে এক রাজনৈতিক কর্মী সম্মেলনের আয়োজন করা হয়। কংগ্রেসের পতাকা উত্তোলন ও রাজীব গান্ধীর প্রতিকৃতিতে মাল্যদান করে সম্মেলন শুরু হয়। এই সভায় বিজেপি ও তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে মতামত রাখেন জেলা ও শহর কংগ্রেসে নেতৃত্ব।

ওয়ার্ডের জল, নিকাশি সহ দৈনন্দিন সমস্যা সমাধানে বর্তমান তৃণমূল কাউন্সিলরের ব্যর্থতার কারণে কাউন্সিলরের পদত্যাগের দাবি ওঠে সম্মেলন থেকে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এই সম্মেলন ৬ নং ওয়ার্ডে কংগ্রেসের পুনরুজ্জীবনের সূচনা।

উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের সভাপতি শ্রী সমীর রায়, জেলা সহ সভাপতি চিত্ত মুখার্জি, শান্তি দত্ত, জেলার সাধারণ সম্পাদক সঞ্জীব দত্ত, জেলা সম্পাদক রণদীপ চক্রবর্তী, সৌমেন ঘোষ, মেদিনীপুর শহর কংগ্রেস সভাপতি অশোক দে, শহর কংগ্রেসের সাধারণ সম্পাদক তপন কুইলা, নির্মাল্য সুন্দর ব্যানার্জি, জেলা যুব কংগ্রেসের সহ সভাপতি সৈকত কুমার বেরা, জেলার নেতা দেবীদাস মহাপাত্র, শম্ভু চ্যাটার্জি। উক্ত সভাটি পরিচালনা করেন ওয়ার্ড কংগ্রেসের তরফে সুব্রত বসু (রাজু)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *