পার্থ খাঁড়া, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ১৫ নভেম্বর: প্রশাসনিক সভা শেষ করে ঝাড়গ্রাম শহরে ফেরার পথে নিজের হাতে গরম গরম চপ ভেজে বিক্রি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিনপুর থানার অন্তর্গত মাগুরা এলাকায় একটি চপের দোকানে হঠাৎ দাঁড়িয়ে পড়েন মুখ্যমন্ত্রী। দোকানে তখন গরম গরম তেলেভাজা হচ্ছিল।
মুখ্যমন্ত্রী গাড়ি থেকে নেমে তেলেভাজার দোকানে ঢুকে পড়েন। সেই সময় চপ ভাজছিলেন দোকানদার। মুখ্যমন্ত্রীকে দেখে ঘাবড়ে যান চপ বিক্রেতা। মুখ্যমন্ত্রী নিজের হতে চপ ভেজে ভেজে উপস্থিত সকলকে চপ বিক্রি করেন। এই ঘটনায় রীতিমতো খুশিতে আত্মহারা চপ ব্যবসায়ীরা।

