সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১৬ সেপ্টেম্বর: দুদিন নিখোঁজ থাকার পর বাড়ির পাশের একটি
পুকুর থেকে এক বৃদ্ধার পচা-গলা দেহ উদ্ধার করল
পুলিশ।মৃতার নাম গৌরী বিশ্বাস
(৭৮)।উত্তর ২৪ পরগনার বনগাঁ
থানার শিমুলতলার বাসিন্দা। মৃতদেহ ময়না তদন্তে
পাঠিয়েছে বনগাঁ থানার পুলিশ।

সূত্রের খবর, ৭৮ বছর বয়সী গৌরীদেবী সোমবার থেকে
নিখোঁজ ছিলেন।বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার খোঁজ পাওয়া
যায়নি। বুধবার স্থানীয়রা ওই
এলাকার একটি পুকুরে তার দেহ ভাসতে দেখেন।খবর দেওয়া হয় বনগাঁ থানায়। বনগাঁ থানার পুলিশ গিয়ে
মৃতদেহটি উদ্ধার করে। গৌরীদেবীর ছলে দেহটি সনাক্ত করেন।
গৌরীদেবীর ছেলে অমল বিশ্বাস বলেন, দীর্ঘ দিন ধরে মা অসুস্থ ছিলেন। অনুমান, ওই পুকুরে স্নান করতে গিয়ে জলে তলিয়ে গিয়ে মৃত্যু হয়েছে।


