জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৯ অক্টোবর:
আজ শুক্রবার ভরদুপুরে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার শ্যামসুন্দরপুর গ্রামে মৌসুমী গোস্বামী (৬৫) নামে এক বৃদ্ধা খুন হয়েছেন বলে জানাগেছে। পুলিশ সূত্রে জানাগেছে, বাড়ির মধ্যে গলার নলি কাটা অবস্থায় ওই বৃদ্ধা পড়েছিলেন। বাড়িতে ঐ বৃদ্ধার সঙ্গে তার স্বামী এবং বৌমা থাকতেন কিন্তু ওই সময় তারা বাড়িতে ছিলেন না। ফলে কিভাবে তিনি খুন হলেন তা নিয়ে ধন্দে পড়েছে পুলিশ।
বৃদ্ধাকে খুনের ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান ঘাটালের মহকুমা পুলিশ আধিকারিক অগ্নিশ্বর চৌধুরী এবং দাসপুর থানার ওসি সুদীপ ঘোষাল। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে পুরো ঘটনার তদন্তে নেমেছে দাসপুর থানার পুলিশ।

