গলার নলি কেটে বৃদ্ধাকে খুন, চাঞ্চল্য ইছাপুরের নতুনপাড়ায়

আমাদের ভারত, ব্যারাকপুর, ৭ মার্চ: গলার নলি কেটে বৃদ্ধাকে খুনের ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ল ইছাপুরের নতুন পাড়া এলাকায়। উত্তর ব্যারাকপুর পৌর সভার ৪ নং ওয়ার্ডের অন্তর্গত ইছাপুরের নতুন পাড়াতে একাই বসবাস করতেন ৭৪ বছরের শিক্তা চ্যাটার্জি। বিবাহ সূত্রে পুনেতে থাকেন তার এক মাত্র মেয়ে।

রাতে এলাকার এক বাসিন্দা দেখেন ঐ বৃদ্ধার বাড়ির দরজা খোলা, অথচ ঘর অন্ধকার।অনেক ডাকাডাকি করেও কোনো সাড়া না মেলায় তাকে ফোন করা হয়। সেই ফোন সুইচ অফ থাকায় প্রতিবেশীর সন্দেহ হয়। এরপর সেই প্রতিবেশী অন্যান্য বাসিন্দাদের ডেকে এনে তার ঘরে ঢোকে এবং দেখতে পান রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে রয়েছেন শিক্তা দেবী। এরপরই খবর দেওয়া হয় নোয়াপাড়া থানায়। পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নতদন্তের জন্য পাঠিয়ে দেয়। তবে কি কারণে এই খুন তার তদন্ত করছে নোয়াপাড়া থানার পুলিশ।

এই ঘটনায় আতঙ্কিত নতুন পাড়া এলাকার বাসিন্দারা। তাদের বক্তব্য, এই ধরনের খুনের ঘটনা এর আগে ওই এলাকায় ঘটেনি। তবে ভর সন্ধ্যায় এরকম চাঞ্চল্যকর ঘটনায় হতবাক সকলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *