লালগড়ে গ্যাস সিলিন্ডার ফেটে প্রাণ গেল বৃদ্ধার

পার্থ খাঁড়া, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ১০ ডিসেম্বর: লালগড় থানার হরিনা গ্রামে গ্যাস সিলিন্ডার ফেটে অগ্নিদগ্ধ হয়ে এক বৃদ্ধার মৃত্যু হলো। পরিবারের আরও তিনজন গুরুতর জখম হয়েছেন। তাঁদের মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গিয়েছে, মৃতার নাম খাঁদুবালা গোস্বামী(৭০)। তাঁর বড় বউমা সুলেখা গোস্বামী, ছোট বউমা সীমা গোস্বামী ও নাতি পাপুন গোস্বামী হাসপাতালে ভর্তি রয়েছেন।
এদিন সকালে ওই বাড়িতে বড় সিলিন্ডার থেকে, একটি ছোট সিলিন্ডারে গ্যাস ভরা হচ্ছিল। কর্মসূত্রে জিতুশোলে থাকায় সেখানে রান্নার গ্যাস নিয়ে যাওয়ার কথা ছিল। ছোট সিলিন্ডারে গ্যাস ভরার পর সেখান থেকে গ্যাস লিক হওয়া শুরু হয় বলে স্থানীয় বাসিন্দাদের অনুমান। পরিবারের প্রধান শিবনাথ গোস্বামী বাড়িতে ছিলেন না। বাড়ির রান্নাঘরে কাঠের উনুন জ্বলছিল। কিছুটা দূরে ছোট সিলিন্ডারটি রাখা ছিল। আচমকা সিলিন্ডারটি ফেটে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *