নাকে গ্যাস দিয়ে অজ্ঞান করে বৃদ্ধ- বৃদ্ধার সর্বস্ব লুট, চাঞ্চল্য নদীয়ার চৌগাছা এলাকায়

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদীয়া, ১৯ জুলাই:
বৃদ্ধ ও বৃদ্ধাকে নাকে গ্যাস দিয়ে অজ্ঞান করে সর্বস্ব লুট করে পালালো দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার আনুমানিক সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ নদীয়ার কৃষ্ণগঞ্জের চৌগাছা এলাকায়।

স্থানীয়রা জানিয়েছেন, ওই বাড়িতে বৃদ্ধ ও বিদ্ধা দুজনে থাকেন। মেয়ের অন্যত্র বিয়ে হয়েছে। স্থানীয়রা এই খবর জানতে পেরে মেয়ে জামাইকে খবর দেয়। মেয়ে জামাই এসে বৃদ্ধ- বৃদ্ধাকে স্থানীয় কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। তাদের জ্ঞান না ফেরায় কর্তব্যরত চিকিৎসক তাদের জেলা হাসপাতালে স্থানান্তর করে। হাসপাতাল সূত্রে জানা গেছে, বৃদ্ধর নাম পূর্ণচন্দ্র তরফদার(৬৫)। বৃদ্ধার নাম রাধারানী তরফদার(৬১)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *