বেলদায় গলায় দড়ি দিয়ে আত্মঘাতী বৃদ্ধ

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১৪ অক্টোবর: অস্বাভাবিক মৃত হল এক বৃদ্ধের। নিজের ঘরে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন ওই বৃদ্ধ। বৃদ্ধের মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা পরিবারে। মৃতের নাম কালিপদ পাত্র। বয়স ৮৮। বাড়ি বেলদা থানারা অন্তর্গত খালিনা গ্রামে। বুধবার ভোরে নিজের ঘর থেকে উদ্ধার হয় বৃদ্ধের ঝুলন্ত দেহ। এরপর বেলদা থানার পুলিশ দেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিযে গেলে চিকিৎসক মৃত বলে জানান।

পরিবারের লোক জানান, “কেন এরম করলেন তা আমাদের কাছে অজানা” বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন ওই বৃদ্ধ। বেলদা থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে। কি কারণে এই মৃত্যু তা নিয়ে তদন্ত শুরু করেছে বেলদা থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *