জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক বৃদ্ধের মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের ১৩ নম্বর অঞ্চলের গোটগেড়িয়া গ্রামে। জানা গিয়েছে ওই মৃত বৃদ্ধের নাম বিষ্ণু পলমল, বয়স আনুমানিক ৬৮ বছর। পেশায় ধানকলের মেকানিকের কাজ করতেন।
আরও জানা গেছে, শনিবার সকালে গ্রামে বিদ্যুৎ না থাকার কারণে ইলেকট্রিক ট্রান্সফর্মারের ফিউজ লাগাতে উঠছিলেন সেই সময় এই দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে কেশপুর থানার পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর পাশাপাশি সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে। অন্যদিকে গোটা ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

