নিজের বাড়িতে নতুন প্রার্থীর সঙ্গে দেখা করলেন না অশোকনগরে পুরনো প্রার্থী ধীমান রায়

আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ২০ মার্চ: এলাকার নেতাকর্মীদের দাবি মেনে গতকাল অশোকনগরের প্রার্থী বদল করেছে তৃণমূল কংগ্রেস। নতুন প্রার্থী নারায়ণ গোস্বামী দেখা করতে গিয়েছিলেন পুরনো প্রার্থীর সঙ্গে। কিন্তু তাঁর বাড়িতে গেলেও ধীমানবাবুর সঙ্গে দেখা হয়নি নতুন প্রার্থীর।

অশোক নগরে প্রার্থী বদলের পর তৃণমূল কর্মীরা পূর্ন উদ্যমে মাঠে নেমে প্রচার শুরু করেছেন। অশোক নগর বিধানসভা কেন্দ্র এলাকায় দল আগে প্রক্তন বিধায়ক ধীমান রায়কে টিকিট দিয়েছিল। বহু জায়গায় তাঁর নামে দেওয়াল লিখন হয়ে গিয়েছিল। কিন্তু ধীমান রায়কে নিয়ে অশোক নগরের নিচু তলার তৃণমূল কর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। এরপরই শুক্রবার উত্তর ২৪ পরগনার অশোক নগর বিধানসভা কেন্দ্রে প্রার্থী বদল করে তৃণমূল নারায়ণ গোস্বামীকে প্রার্থী ঘোষণা করে। তারপর আজ সকাল থেকে পূর্ন উদ্যমে মাঠে নেমে দেওয়াল থেকে পুরনো প্রার্থী ধীমান রায়ের নাম মুছে নারায়ণ গোস্বামীর নাম লেখা শুরু হয়।

এদিকে শুক্রবার রাতেই তৃণমূলের নতুন প্রার্থী নারায়ণ গোস্বামী অশোক নগরে বাতিল প্রার্থী ধীমান রায়ের বাড়িতে দেখা করতে গিয়েছিলেন। কিন্তু ধীমান রায়ের সঙ্গে নারায়ণ গোস্বামীর দেখা হয়নি। জানানো হয় ধীমান রায় বাড়িতে নেই। এদিকে অশোক নগরের তৃণমূল প্রার্থী নারায়ণ গোস্বামী দাবি করেছেন জয় নিশ্চিত। নারায়ণ গোস্বামীর মত প্রার্থীকে পেয়ে উৎসাহিত অশোক নগরের পৌর প্রশাসক প্রবোধ সরকার। তিনি জানিয়ে দেন, ধীমান রায়ের প্রতি আস্থা ছিল না। কিন্তু নারায়ণ গোস্বামী প্রার্থী হওয়ায় জয়টা এখন সময়ের অপেক্ষা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *