আমাদের ভারত, বাংলাদেশ, ১৩ ফেব্রুয়ারি: বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ে বিএনপি জোটকে আন্তরিক অভিনন্দন জানিয়েছে ‘বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ’।
পরিষদের পক্ষ থেকে প্রদত্ত এক বিবৃতিতে কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হওয়ায় অন্তর্বর্তীকালীন সরকার, নির্বাচন কমিশন, সেনাবাহিনী, আইন- শৃঙ্খলারক্ষাকারী কর্তৃপক্ষ ও সকল রাজনৈতিক দলকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়।
পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মণীন্দ্র কুমার নাথের বিবৃতিতে জানানো হয়েছে, “এই সঙ্গে আশা প্রকাশ করা হচ্ছে যে, ভবিষ্যতেও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে সকল প্রকার অশান্তি ও বিশৃঙ্খলার বিরুদ্ধে একই ধারা অব্যাহত থাকবে।”

