সোমনাথ বরাট, আমাদের ভারত, বাকুঁড়া, ১৯ ডিসেম্বর: রাস্তাজুড়ে বেশকিছু বহিরাগত ব্যক্তি শহরের অন্যতম প্রধান রাস্তা সুভাষ রোডজুড়ে ব্যবসা শুরু করেছে। এর ফলে স্থানীয় দোকানদাররা যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছেন অপরদিকে যানজটে নাকাল হচ্ছে জনজীবন।এবিষয়ে সম্প্রতি জেলাশাসকের কাছে স্মারকলিপি দেয় বস্ত্র ব্যবসায়ী সংগঠন বাকুঁড়া ক্লথ এন্ড গারমেন্টস মার্চেন্ট অ্যাসোসিয়েশন। আজ সকালে যথারীতি বহিরাগত ব্যক্তিরা তাদের পসরা নিয়ে দোকান শুরু করলে ব্যবসায়ীরা প্রতিবাদে নামে। এর ফলে উত্তেজনা ছড়িয়ে পড়ে সুভাষ রোডজুড়ে। খবর পেয়ে পুলিশ এসে রাস্তা জুড়ে বসে থাকা ব্যবসায়ীদের হঠিয়ে দেয়।
বাকুঁড়া ক্লথ এন্ড গার্মেন্টস মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক রবি সুরেকা বলেন, বেশ কিছু দিন থেকেই রবিবার দিনগুলিতে বহিরাগত বেশ কিছু ব্যক্তি
রাস্তাজুড়ে বস্ত্রের কারবার শুরু করেছে। এর ফলে স্থানীয় ব্যবসায় প্রভাব পড়ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে স্থানীয় ব্যবসায়ীরা। অপরদিকে এরফলে রাস্তায় যানজট লেগেই থাকে, ভোগান্তি হয় সাধারণ মানুষের। এর প্রতিকার না হওয়া পর্যন্ত আমদের আন্দোলন চলবে।

