পটাশপুরে বোমায় আহত ওসি, কাঁথিতে বিজেপি নেতার গড়ি ভঙ্গচুর, রামনগরে হামলা বিজেপি প্রার্থীর ওপর

আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ২৭ মার্চ: ভোটের আগের রাতেই বোমাবাজির মধ্যে পড়ে আহত হলেন পটাশপুর থানার ওসি এবং এক সেনা জওয়ান তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কলকাতায় চিকিৎসার জন্য আনা হয়েছে। ভোটের দিন সকালেই কাঁথিতে ভাঙ্গচুর করা হল বিজেপি নেতা সৌমেন্দু অধিকারীর গাড়ি এবং রামনগর বিধানসভার বিজেপি প্রার্থীর ওপর হামলার অভিযোগ উঠেছে।

পাঁচ জেলার ৩০ আসনে ভোটগ্রহণ শুরুর আগেই অশান্তি পূর্ব মেদিনীপুরের ভগবানপুর বিধানসভার সাতমাইলে। সেখানে রাতভর বোমাবাজি চলে। তৃণমূল-বিজেপি সংঘর্ষ থামাতে গিয়ে বোমার আঘাতে জখম হন পটাশপুর থানার ওসি দীপককুমার চক্রবর্তী এবং একজন সেনাজওয়ান। দুজনকেই ভর্তি প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়, পরে তাঁদের কলকাতায় নিয়ে আসা হয়েছে। জানাগেছে, গন্ডগোলের খবর পেয়ে রাত দেড়টা নাগাদ ঘটনাস্থলে যান পটাশপুর থানার পুলিশ, সঙ্গে সেনাজওয়ানরাও ছিলেন। সংঘর্ষ থামাতে গিয়ে ওসি-র সামনেই বোমা ফাটে, তাতেই আহত হন দু’ জন। এই ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানাগেছে।

আজ সকালে রামনগর বিধানসভা কেন্দ্রের ২২২ নং বুথে বিজেপি প্রার্থী স্বদেশ রঞ্জন নায়েকে উপর দুষ্কৃতিদের হামলা হয়েছে। বিজেপির অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতকারী হামলা চালিয়েছে।

কাঁথি দক্ষিণ বিধানসভা কেন্দ্রের সাবাজপুট এলাকায় বিজেপি নেতা সৌমেন্দু অধিকারীর ওপর হামলার অভিযোগ উঠেছে। তাঁর গাড়িতে হামলা চালানো হয়। তাঁর গাড়ি ব্যাপকভাবে ভাঙ্গচুর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *