মোবাইল টাওয়ার বসাতে বাধা, গ্রামবাসীদের গণস্বাক্ষর পঞ্চায়েতে

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২৪ জুন:
মোবাইল টাওয়ার বসাতে বাধা। গ্রামবাসীদের গণস্বাক্ষর পঞ্চায়েতে। কল্যাণী, সগুনার জয়দেববাটি গ্রামের ঘটনা।
সূত্রের খবর, সগুনার জয়দেব বাটিতে কৃষ্ণেন্দু মাইতি ব্যবসায়িক ভিত্তিতে একটি মোবাইল টাওয়ার তার বসতবাড়িতে বসানোর কাজ শুরু করেছিলেন। অভিযোগ, সেই মোবাইল টাওয়ার তিনি তার প্রতিবেশীর বাড়ির সীমানা ঘেঁষে বসিয়েছেন।

পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের আরও অভিযোগ, যদি এই মোবাইল টাওয়ার এখানে চালু হয় তাহলে এখানে নারকেল গাছ সহ অন্যান্য গাছপালা, পাখিদের ক্ষতি হবে। এছাড়া ওই মোবাইল টাওয়ার থেকে যে ‘রে’ বের হবে সেই ‘রে’ থেকে ক্যান্সার সহ বিভিন্ন রোগের সৃষ্টি হবে। এই মর্মে গত তিনদিন আগে গ্রামবাসীরা গণস্বাক্ষর সহ অভিযোগ পত্র সগুনা গ্রাম পঞ্চায়েতে জমা দেন।

সগুনা পঞ্চায়েতের প্রধান নবীন হালদারের কাছে এই বিষয়ে জানতে চাইলে তিনি জানান, এই টাওয়ার নির্মাণে আমাদের পঞ্চায়েতের কোনও সম্মতি নেই। আমরা যখন খবর পেলাম যে ওখানে একটা খোঁড়াখুঁড়ির কাজ চলছে টাওয়ার নির্মাণের উদ্দেশ্যে, তখন জমির মালিককে আমরা খবর দি। জমির মালিক আসেন। তাকে আমরা পরিষ্কার বলে দি যেহেতু পঞ্চায়েতের কোনও সম্মতি নেই সেহেতু আপনি অবৈধভাবে টাওয়ার নির্মাণ করতে পারবেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *