পুরুলিয়ার মনোনয়ন পত্র গ্রহণ কেন্দ্রগুলি খতিয়ে দেখলেন পর্যবেক্ষকরা

সাথী দাস, পুরুলিয়া, ৯ মার্চ: নির্বাচন সুষ্ঠুভাবে পার করতে জেলায় পৌঁছে কাজ শুরু করে দিলেন পর্যবেক্ষকরা। পুরুলিয়া জেলার ৯টি বিধানসভা কেন্দ্রের মনোনয়ন পত্র গ্রহণ কেন্দ্রগুলি খতিয়ে দেখতে পৌঁছে যান পর্যবেক্ষকরা। সেখানে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারদের সঙ্গে মনোনয়ন প্রক্রিয়া সম্পর্কে ব্যবস্থা নিয়ে আলোচনা করেন তাঁরা। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ হওয়ার আগেই জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশিকা মানা হচ্ছে কি না তা খতিয়ে দেখেন পর্যবেক্ষকরা। জেলায় ৫ জন সাধারণ পর্যবেক্ষক এবং একজন ব্যয় সংক্রান্ত বিষয়ক পর্যবেক্ষক রয়েছেন। আজ পুরুলিয়া এবং বলরামপুর বিধানসভা কেন্দ্রের মনোনয়নের কাজ খতিয়ে দেখেন সাধারণ পর্যবেক্ষক জ্যোতি কালস। তিনি এই দুই বিধানসভার পর্যবেক্ষকের দায়িত্বে রয়েছেন। এদিন ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *