পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৭ নভেম্বর: আর্ন্তর্জাতিক শিশু সুরক্ষা সপ্তাহ উপলক্ষ্যে আজ পশ্চিম মেদিনীপুর জেলাজুরে আন্তর্জাতিক শিশু সুরক্ষা সপ্তাহ পালন করা হচ্ছে পশ্চিমবঙ্গ শিশু শুরক্ষা আয়োগ ও জেলা প্রশাসনের সহায়তায়। এই উপলক্ষে আজ সিধু কানহু সভাগৃহে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। এক সুদৃশ্য ট্যাবলো উদ্বোধনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন সভাধিপতি চিন্ময়ী মারান্ডি।

উপস্থিত ছিলেন জেলা শাসক সুনীল আগরওয়াল, অতিরিক্ত জেলা শাসক উন্নয়ণ শ্রী প্রসেনজিত চক্ৰবৰ্তি, পশ্চিমবঙ্গ শিশু সুরক্ষা আয়োগের সদস্যা নিয়তি মাহাত, মহকুমা শাসক শুভ্রজিত গুপ্ত, এছাড়াও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। নিবেদিতা গ্রামীন কর্মমন্দিরের ও বিকাশ ভারতী ওয়েল ফেয়ার কটেজ হোমের আবাসিকরা নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনটি উদযাপন করেন।


