পশ্চিম মেদিনীপুরের সাতটি পৌরসভাতে শপথ গ্রহণ 

জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৬ মার্চ: বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার সাতটি পৌরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান সহ কাউন্সিলররা শপথ নিয়েছেন। 

মেদিনীপুর পৌরসভায় পুরপ্রধান হিসেবে সৌমেন খান এবং উপ পুরপ্রধান হিসেবে অনিমা সাহা শপথ নেন।

খড়্গপুর পৌরসভায় প্রদীপ সরকার পুরপ্রধান  ও তৈমুর আলি খান উপ পুরপ্রধান হিসেবে শপথ নিয়েছেন।

ঘাটাল পুরসভায় চেয়ারম্যান হিসেবে তুহিনকান্তি বেরা ও ভাইস চেয়ারম্যান হিসেবে অজিত দে শপথ নে

রামজীবনপুর পৌরসভায় রানা তেওয়ারি পৌর প্রধান ও শিউলি ভট্টাচার্য উপপুরপ্রধান হিসেবে শপথ নিয়েছেন।

চন্দ্রকোণায় পুরপ্রধান হিসেবে প্রতিমা পাত্রকে এবং উপ পুরপ্রধান হিসেবে মেনকা ধাড়াকে মনোনীত করা হয়েছে।

ক্ষীরপাই পুরসভায় পুরপ্রধান হিসেবে দুর্গাশঙ্কর পান এবং উপ পুরপ্রধান হিসেবে আল্পনা পাত্র শপথ নিয়েছেন।

খড়ার পুরসভায় রাজ্য নেতৃত্বের মনোনীত পৌর প্রধান সন্ন্যাসী দোলুইকে না মেনে ভোটাভুটিতে পুরপ্রধান হয়েছেন অদ্যুৎ মন্ডল। বিজেপির নির্বাচিত দু’জনের সমর্থন নিয়ে দশ জনের মধ্যে ছয় জনের ভোটে পৌরপ্রধান নির্বাচিত হন অদ্যুৎ মন্ডল। পরে অবশ্য রাজ্য নেতৃত্বে নির্দেশে শ্রী মণ্ডলকে ছ’মাসের জন্য দল থেকে বহিষ্কার করা হয়েছে। তার সঙ্গে কোনো রকম সম্পর্ক রাখতে বারণ করা হয়েছে অন্যান্য তৃণমূল কাউন্সিলরদের। এখানে উপ পুরপ্রধান হয়েছেন পূর্বা ভুঁইঞা।  সাতটি পৌরসভার সমস্ত কাউন্সিলরদেরও এদিন শপথ বাক্য পাঠ করিয়েছেন ঘাটাল, মেদিনীপুর এবং খড়্গপুরের মহকুমা শাসক ও আধিকারিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *