“প্রতিবাদ করলেই মহিলাদের চরিত্র হনন”, দিলীপকে পাল্টা টুইট আক্রমণ নুসরতের

রাজেন রায়, কলকাতা, ১৯ ফেব্রুয়ারি: এবার নুসরতের নিশানায় দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে একটি টুইট করেছিলেন। তিনি লিখেছিলেন তৃণমূলের লোকেরা বলেন, তাঁদের নেত্রী মহিলা বলে তাঁকে আক্রমণ করা হয়। কিন্তু আপনারাই বলুন, একজন মেয়ে হয়ে আরেকজন মেয়ের চরিত্রের দিকে আঙুল তুলতে পারেন কী করে?

এই রাজ্যে ধর্ষণ হলে দিদিমণি ক্ষতিপূরণের মূল্য বেঁধে দিয়েছেন কুড়ি হাজার, চল্লিশ হাজার, পঞ্চাশ হাজার টাকা।এর পাল্টা জবাবে নুসরাত জাহান একটি টুইট করেছেন। সেখানে দিলীপ ঘোষের একটি পুরনো মন্তব্য উল্লেখ করেছেন নুসরত। টুইটে লেখা আছে, আমাদের ছেলেরা একদম ঠিক করেছে। মহিলাদের ভাগ্য ভালো যে তাঁদের শুধু হেনস্থা করা হয়েছে। আর অন্য কিছু করা হয়নি।

সেই মন্তব্যের পাল্টা জবাবে নুসরত লেখেন, শুধু প্রতিবাদ করার জন্যই মহিলাদের চরিত্র যাচাই করেছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এবার বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের টুইটের কড়া জবাব দিলেন অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ নুসরত জাহান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *