ডালখোলায় বাংলা সিনেমার নায়িকা নুসরাত জাহানের রোড’শো ঘিরে ব্যাপক উন্মাদনা

স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ৫ এপ্রিল: তৃণমূল সাংসদ তথা বাংলা সিনেমার নায়িকা নুসরাত জাহানের রোড’শো ঘিরে ব্যাপক উন্মাদনা উত্তর দিনাজপুর জেলার ডালখোলা শহরে। করনদিঘী বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা তৃণমূল যুব কংগ্রেস সভাপতি গৌতম পালের সমর্থনে বসিরহাট লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস সাংসদ নুসরাত জাহান রোডশো করেন।

ডালখোলার পূর্ণিয়া মোড় থেকে হাজার হাজার তৃণমূল কর্মী সমর্থকদের উচ্ছ্বাস আর উন্মাদনায় ভেসে গেলেন করনদিঘী বিধানসভার প্রার্থী গৌতম পাল এবং সাংসদ নায়িকা নুসরাত জাহান। ডালখোলা শহরের ৩৪ নম্বর জাতীয় সড়ক ধরে এই রোডশো ডালখোলার কলেজ মোড়ে গিয়ে শেষ হয়। করনদিঘী বিধানসভা এলাকার ডালখোলা শহরের রাজপথের দুধারে হাজার হাজার মানুষ নুসরাত জাহানকে দেখার জন্য দাঁড়িয়ে থাকেন। হাত নাড়িয়ে নমস্কার করে সাধারন মানুষকে শুভেচ্ছা অভিনন্দন জানান সাংসদ অভিনেত্রী নুসরাত জাহান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *