আমাদের ভারত, ৯ মে:পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটের ফলাফল ঘোষণা হওয়ার পর থেকে রাজ্যজুড়ে একাধিক হিংসার ঘটনার খবর সামনে এসে চলেছে। বিজেপি দাবি করেছে তাদের একাধিক কর্মী সমর্থক খুন হয়েছেন, আহত হয়েছেন। অনেকেই বাড়ি ছাড়া। দলীয় কর্মী সমর্থকদের আশ্রয় দিতে কলকাতায় ত্রাণ শিবির খোলা হয়েছে। এবার রাজ্যের এই হিংসাত্মক ঘটনার বিরুদ্ধে সরব হলেন প্রবাসীরাও। প্রবাসীদের এই প্রতিবাদের ছবি ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। তাদের অভিযোগ, ভোটের ফল বেরোনোর পর রাজ্যে হিন্দুদের ওপর অত্যাচার নেমে এসেছে। কিন্তু তৃণমূল সরকার তার বিরুদ্ধে জন্য কোনও পদক্ষেপ করছে না।


দিল্লির বিজেপি নেতা কপিল মিশ্র নিজের টুইটার অ্যাকাউন্টে প্রবাসী ভারতীয় তথা বাঙালিদের করা বিক্ষোভ প্রদর্শনের একাধিক ছবি ও ভিডিও শেয়ার করেছেন।
From Houston, Texas – listen to their feelings #MamtaStopViolence pic.twitter.com/FZrovfmPRY
— Kapil Mishra (@KapilMishra_IND) May 9, 2021
আমেরিকা, ব্রিটেন, কানাডা, অস্ট্রেলিয়া, নাইজেরিয়া সহ একাধিক দেশে বসবাসকারী ভারতীয় তথা বাঙালিরা পশ্চিমবঙ্গের ভোট পরবর্তী হিংসার বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে স্লোগান তুলেছেন প্রবাসীরা। বাংলায় এই হিংসার জন্য তারা সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের সরকারকেই দায়ী করেছেন। তারা বলছেন, বাংলার সরকার রাজ্যের এই হিংসাত্মক পরিবেশ মোকাবিলায় ব্যর্থ। তাদের অভিযোগ, ভোটের ফলাফলের পর হিন্দুরা পশ্চিমবঙ্গে অত্যাচারিত হচ্ছে কিন্তু সরকার কোনো পদক্ষেপ করছে না।


বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হতে চারদিক থেকে একাধিক হিংসাত্মক ঘটনা অভিযোগ উঠে এসেছে। বিজেপি, সিপিএম সহ সমস্ত বিরোধী দলের কর্মীদের ওপর অত্যাচার শুরু হয়েছে বলে অভিযোগ তুলেছেন রাজ্যের বিরোধী দলগুলি। বিজেপি কর্মী সমর্থকদের মারধ এবং বাড়ি ভাঙ্গচুরের বহু ভিডিও ভাইরাল হয়েছে। বাড়ি এবং দোকানে লুটপাট করা হচ্ছে বলেও অভিযো। এমনকি অনেক কর্মী এখনো পর্যন্ত ঘরছাড়া বলেও অভিযোগ। শোনা গেছে সীমান্তবর্তী এলাকার অনেক বিজেপি কর্মী এই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে গিয়ে গা ঢাকা দিতে বাধ্য হয়েছেন।


নির্বাচনের ফলাফলের পরেই কেন্দ্রীয় মন্ত্রী মুরলিধরণ বাংলায় চলা হিংসার ঘটনা অভিযোগ পেয়ে পর্যবেক্ষণে এসেছিলেন। রাজ্যে তাঁর উপরেও আক্রমণ হয়। পশ্চিম মেদিনীপুরের পাঁশকুড়া এলাকার তৃণমূল কর্মীদের বিরুদ্ধে ওনার গাড়ি ভাঙ্গচুর করার অভিযোগ ওঠে। যদিও তৃণমূল সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। তাদের পাল্টা অভিযোগ, মানুষের রায়কে বিজেপি মেনে নিতে পারছে না বলে তৃণমূলের বিরুদ্ধে মিথ্যাচার চালাচ্ছে পরিকল্পিতভাবে।

