একমাত্র চিকিৎসা ছাড়া অন্য কোথাও তরল অক্সিজেন ব্যবহার হবে না, নির্দেশ সরকারের

আমাদের ভারত, ২৬ এপ্রিল:প্রতিদিন হু হু করে বাড়ছে করোনা সংক্রমিতের সংখ্যা। ব্যাপকহারে প্রয়োজনীয়তা বেড়েছে অক্সিজেনের সিলিন্ডারের চাহিদা। দেশজুড়ে অক্সিজেনের ঘাটতি চরমে। এই রকম পরিস্থিতিতে অক্সিজেনেরঘাটতি মেটাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক নির্দেশিকা জারি করে বলেছে, তরল অক্সিজেন চিকিৎসা ছাড়া অন্য কোনো ক্ষেত্রে যাতে ব্যবহার না করা হয় তা নিশ্চিত করতে হবে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল গুলিকে।

এছাড়াও দেশের সব অক্সিজেন উৎপাদনকারী কারখানাগুলোতে অক্সিজেন উৎপাদন সর্বোচ্চ মাত্রা বাড়াতে হবে বলেও নির্দেশ দেওয়া হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, গতকাল এদেশের অক্সিজেন উৎপাদন প্লান্ট গুলিকে অক্সিজেনের উৎপাদন বাড়ানোর নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী। এছাড়াও পিএম কেয়ারের টাকায় দেশে ৫৫১টি অক্সিজেন প্লান্ট তৈরি করার কথাও ঘোষণা করা হয়েছে।

প্রধানমন্ত্রী দপ্তর থেকে রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চল গুলিকে জানিয়ে দেওয়া হয়েছে যত তাড়াতাড়ি সম্ভব তাদের অক্সিজেন প্লান্ট গুলিকে চালু করতে হবে। যাতে সহজে জেলা স্তরে এই অক্সিজেন বন্টন করা সম্ভব হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *