আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ১৫ ডিসেম্বর: এই কালচার কেউ দেখেনি তৃণমূল কংগ্রেস যা কালচার দেখাচ্ছে। গাড়ি ভাড়া করেছে পরের দিন সকালে বলছে যাব না। মালিককে ধমক দিয়েছে, তার সঙ্গে আছে পুলিশ বাবা। থানাতো নয় পিসি ভাইপোর দোকান। মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু অধিকারী এই কথাগুলি বলেছেন। তিনি আরও বলেছেন, উত্তরপ্রদেশ ভোটের পরে আবার আমাদের পিছনে ঘুরতে হবে। তখন আমরা দলে নেব না। এই ৮ মাসের কঠিন লড়াইয়ে সব পরিষ্কার হয়ে গেছে।

মহিষাদলের ছোলা বাড়ি প্রাঙ্গণে জাতীয় সরকারের সর্বাধিনায়ক সতীশচন্দ্র সামন্তের ১২২ তম জন্মজয়ন্তী পালন উপলক্ষ্যে একটি শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানের মঞ্চ থেকে শুভেন্দু অধিকারীর উপরের কথাগুলো বলেছেন। এই শ্রদ্ধাজ্ঞাপন মঞ্চে তৃণমূল কংগ্রেস থেকে বহু কর্মী-সমর্থক ও নেতৃত্ব বিজেপিতে যোগ দিয়েছে। যোগদানকারীদের মধ্যে মুসলিম মহিলা ও পুরুষের সংখ্যা ছিল চোখে পড়ার মতো। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হাত থেকে বিজেপির পতাকা হাতে নিয়ে তারা যোগ দিলেন বিজেপিতে।


