জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১৭ মে:
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের মেদিনীপুর সফর প্রসঙ্গে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ বলেন, আমি এখানকার সাংসদ হিসেবে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাচ্ছি। তিনি মেদিনীপুরে এসে যেন শুধু প্রতিশ্রুতি না দেয়। যে সব প্রতিশ্রুতি দেওয়া হবে সেগুলো যেন কাজে করে দেখান।
বিগত কয়েক বছরে মুখ্যমন্ত্রীর অনেক প্রতিশ্রুতি শুনেছি। লোকে বলছে প্রতিশ্রুতি দিদি। উনি দু’চার মাস এলে রাস্তা গুলো ভালো হয়। খানাখন্দ বন্ধ করা হয়।আজ সকালে খড়্গপুর শহরের বারো ভাটিয়া এলাকায় চা চক্র অনুষ্ঠানে যোগ দিয়ে এ কথা বলেন দিলীপ ঘোষ।

